চট্টগ্রামে বাস নিয়ন্ত্রণ হারিয়ে চালক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের কদমতলী বায়তুল জান্নাত মসজিদের সামনে একটি বাস উল্টে বাসের চালক নিহত হয়েছেন। গতকাল রোববার বেলা ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত চালকের নাম হামিদ (৪৫)। প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রাম-সোনাপুর যাত্রাপথের বাসটি যাত্রী নামিয়ে দিয়ে স্ট্যান্ডে যাচ্ছিল। ট্রাঙ্ক রোডের কদমতলী বায়তুল জান্নাত মসজিদের সামনে এসে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে ধাক্কা খায়। এরপর সেটি উল্টে যায়। রাস্তার এক পাশে সড়ক উন্নয়ন কাজের পাথর রাখার কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়। দুর্ঘটনায় গুরুতর আহত চালককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ডবলমুরিং থানার উপপরিদর্শক গোলাম কিবরিয়া বলেন, রাস্তার এক পাশে পাথর জমিয়ে রাখায় জায়গাটি ছোট হয়ে যায়। আর বাসটিও দ্রুতগতিতে এসে জায়গা কম পেয়ে চালক আইল্যান্ডে তুলে দেন।