চট্টগ্রামে বাসচাপায় দুই পোশাক শ্রমিক নিহত, আহত ১৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের চৌমুহনী এলাকায় গতকাল সোমবার বাসচাপায় তৈরি পোশাক কারখানার দুজন শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৩ জন। হতাহত ব্যক্তিরা সবাই সিইপিজেডের ভেতর ৪ নম্বর সড়কের পোশাক কারখানা মাল্টিপ্লাস গার্মেন্টস লিমিটেডের কর্মী।নিহত ব্যক্তিরা হলেন আলেয়া বেগম (৪০) ও রীনা আক্তার (২৮)। আলেয়া বেগমের বাড়ি নগরের আগ্রাবাদ এলাকায় এবং রীনা আক্তারের বাড়ি চাঁদপুরের দক্ষিণ শাহরাস্তি। আহত ব্যক্তিদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।ডবলমুরিং থানার পুলিশ জানায়, সকাল আটটার দিকে পোশাক কারখানার শ্রমিকেরা কর্মস্থলে যাওয়ার উদ্দেশে চৌমুহনীতে কারখানার বাসের জন্য অপেক্ষা করছিলেন। এ সময় দ্রুতগতিতে আসা মাল্টিপ্লাস কারখানার বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি রাস্তার পাশে দাঁড়ানো কর্মীদের ওপর উঠে যায়। এতে ১৫ জন আহত হন।