চট্টগ্রামে বাসচাপায় পথচারীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নগরের বন্দর থানার সি-মেন ক্রসিং এলাকায় বাসচাপায় এক পথচারীর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে অন্য এক পথচারী আহত হয়েছেন। নিহত পথচারীর নাম ইমাম হোসেন (২০)। তাঁর বাবার নাম আবুল খায়ের। নিহত ইমাম তৈরি পোশাক কারখানার শ্রমিক বলে জানিয়েছে পুলিশ। এ দুর্ঘটনায় আহত মহিউদ্দিন (১৮) চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার প্রত্যক্ষদর্শী বন্দর থানার উপপরিদর্শক মাহবুবুল কবির বলেন, ‘পতেঙ্গার দিক থেকে একটি দ্রুতগামী বাস সি-মেন ক্রসিং মোড় অতিক্রম করে একটি রাইডারকে পেছন থেকে ধাক্কা দেয়। এরপর রাইডারটি পুলিশের পিকআপ ভ্যানকে ধাক্কা দেয়। এ সময় মোড়ে দাঁড়ানো দুজনকেও বাসটি চাপা দেয়।’গুরুতর আহত অবস্থায় দুজনকে চমেক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ইমাম হোসেনকে মৃত ঘোষণা করেন। বাস ও রাইডারটি পুলিশ আটক করলেও বাসচালক পালিয়ে গেছে।