চট্টগ্রামে বাসচাপায় পোশাকশ্রমিক নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের ইপিজেড থানার নিউমুরিং মোড়ে বাসের ধাক্কায় এক পোশাকশ্রমিক নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সকাল আটটার দিকে কর্মস্থলে যাওয়ার সময় ওই নারীশ্রমিক এই দুর্ঘটনার শিকার হন।
নিহত জেসমিন আক্তারের (২২) বাড়ি বরিশালের কোতোয়ালি থানা এলাকায়। জেসমিন ইপিজেডের একটি পোশাক কারখানার শ্রমিক ছিলেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) পঙ্কজ বড়ুয়া জানান, সকাল আটটার দিকে নিউমুরিং মোড়ে জেসমিনকে একটি বাস চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় জেসমিনকে হাসপাতালে আনা হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
পুলিশ সূত্র জানায়, জেসমিনকে চাপা দিয়েই বাসটি পালিয়ে যায়।