চট্টগ্রামে বাসচাপায় পোশাকশ্রমিক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের নিমতলায় গতকাল বৃহস্পতিবার সকালে বাসচাপায় তৈরি পোশাক কারখানার এক শ্রমিক নিহত হয়েছেন। তাঁর নাম নাজমা আক্তার (৩০)। তিনি ডেল্টা ফ্যাশন নামের কারখানায় কাজ করতেন এবং নিমতলায় থাকতেন। তাঁর স্বামীর নাম বেলাল হোসেন। বন্দর থানার কর্তব্যরত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) সায়েম জানান, সকাল আটটার দিকে নাজমা কর্মস্থলে যাচ্ছিলেন। এ সময় নিমতলা সড়কে দ্রুতগামী একটি বাস তাঁকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিত্সক নাজমাকে মৃত ঘোষণা করেন। পুলিশ ওই বাস ও বাসের চালককে আটক করেছে।