চট্টগ্রামে বাসচাপায় পোশাকশ্রমিক নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের কর্ণফুলী রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার (কেইপিজেড) ভেতরে বাসচাপায় এক পোশাকশ্রমিক নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।পুলিশ জানায়, নিহত পোশাকশ্রমিক নাসিমা বেগম (৩১) কেইপিজেড এলাকার হংকং ডেনিম প্রাইভেট লিমিটেড নামের একটি গার্মেন্টসের শ্রমিক। সকালে কর্মস্থলে যাওয়ার পথে অপর একটি কারখানার শ্রমিক বহনকারী বাস তাঁকে পেছন থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নাসিমা মারা যান।