চট্টগ্রামে বাসচাপায় সাইকেল আরোহী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নগরের শেখ মুজিব সড়কের চৌমুহনী মোড়ে যাত্রীবাহী বাসের চাপায় সাইকেল আরোহী এক ব্যক্তি মারা গেছেন। গতকাল রোববার রাত আটটায় এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে বাসের চালক সন্দেহে স্থানীয় লোকজন এক ব্যক্তিকে পিটুনি দেয়। গুরুতর আহত অবস্থায় ওই ব্যক্তিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত সাইকেল আরোহীর নাম আবদুল হাকিম (৩৫)। তাঁর বাসা চৌমুহনী ধোপাপাড়ায়। গতকাল রাতে সাইকেল চালিয়ে তিনি শেখ মুজিব সড়ক পার হচ্ছিলেন। এ সময় ১০ নম্বর রুটের একটি বাস তাঁকে চাপা দেয়। গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর আবদুল হাকিমের মৃত্যু হয়। ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, হাকিমের দুর্ঘটনার খবরে উত্তেজিত জনতা বাসচালক সন্দেহে এক ব্যক্তিকে পিটুনি দেয়। আহত অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে পুলিশ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। তাঁর পরিচয় এখনো জানা যায়নি।