চট্টগ্রামে বাসায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের নন্দনকানন তিন নম্বর গলিতে তালা ভেঙে এক বাসা থেকে ১৫ ভরি স্বর্ণালংকার ও পৌনে দুই লাখ টাকা নিয়ে গেছে চোরেরা। গতকাল শনিবার বেলা ১১টা থেকে একটার মধ্যে এই চুরির ঘটনা ঘটে।
তিন নম্বর গলির রাকিব আহমেদের বাসার নিচতলায় জুয়েল বসু তাঁর বাবা মাসহ থাকেন। গতকাল বেলা ১১টা থেকে দুপুর একটা পর্যন্ত বাসায় কেউ ছিল না। এই সুযোগে চুরির ঘটনা ঘটে।
জুয়েল বসু বলেন, ‘আমার মা ও বোন হাসপাতালে একটা রোগী দেখতে যান। আমি আর বাবা চাকরিতে ছিলাম। দুপুর একটায় আমি বাসায় এসে দেখি দরজা খোলা। জিনিসপত্র সব তছনছ। আমাদের এক লাখ ৭০ হাজার টাকা, দুটি মোবাইল ফোন, একটি ক্যামেরা ও ১৫ ভরি স্বর্ণালংকার নিয়ে গেছে।’
কোতোয়ালি থানার একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। উপপরিদর্শক মো. কামরুজ্জামান বলেন, ‘বাসার তালা ভেঙে চুরি হয়েছে বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি।’