চট্টগ্রামে বাসে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারা দিনের শান্তিপূর্ণ হরতাল শেষে গতকাল বুধবার রাতে নগরের নিউ মার্কেট মোড়ে যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এতে কেউ হতাহত হয়নি। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মহিউদ্দিন বলেন, যাত্রী ওঠানোর সময় একদল দুর্বৃত্ত বাসে আগুন দিয়ে পালিয়ে যায়। আগুনে বাসের ক্ষতি হলেও যাত্রীরা অক্ষত অবস্থায় নেমে যেতে সক্ষম হন। এ ছাড়া একই সময়ে গোলপাহাড় মোড়ে পর পর তিনটি ককটেল ফাটায় দুর্বৃত্তরা। এতে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।