চট্টগ্রামে বাসের গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ আহত ৭
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের বহদ্দারহাট বাস টার্মিনাল-সংলগ্ন শাহ আমানত মোটর ওয়ার্কশপে গতকাল শুক্রবার সকালে অগ্নিকাণ্ডে সাতজন আহত হয়েছেন। এ সময় গ্যারেজে থাকা দুটি বাস সম্পূর্ণ ও অন্য একটি আংশিক পুড়ে যায়। মেরামত করার সময় একটি বাসের গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে।জানা গেছে, আহত ব্যক্তিদের সবাই বাসের সহকারী ও গ্যারেজের শ্রমিক। তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। এঁদের মধ্যে তৌহিদুল ইসলামের অবস্থা আশঙ্কাজনক। হাসপাতালের বার্ন ইউনিটের চিকিৎসক মো. খালেদ জানান, ‘তৌহিদের শরীরের অর্ধেক পুড়ে গেছে।