চট্টগ্রামে বাসের চাকায় প্রাণ গেল কলেজছাত্রীর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মা নুরুন্নাহার বেগম প্রতিদিনের মতো গতকাল সোমবারও মেয়ের বাসায় ফেরার অপেক্ষা করছিলেন। কলেজ শেষে সাধারণত এ সময় জান্নাতুল বাড়ি ফেরে। মায়ের অপেক্ষার প্রহর শেষে গতকালও সে বাড়ি ফিরেছে। তবে লাশ হয়ে। বাসার সামনেই বাসের চাকায় পিষ্ট হয়ে মারা যায় কলেজছাত্রী জান্নাতুল ফেরদৌস রীমা (১৭)।গতকাল বেলা আড়াইটার দিকে চট্টগ্রাম নগরের বিবিরহাটে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এরপর বিক্ষুব্ধ জনতা বাসে আগুন ধরিয়ে দেয় এবং চালক মো. নাসেরকে (৪০) ধরে পুলিশে সোপর্দ করে। জান্নাতুলকে বাস চাপা দেওয়ার প্রতিবাদে তারা প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। জান্নাতুল নাসিরাবাদ মহিলা কলেজের একাদশ শ্রেণীর মানবিক বিভাগের প্রথম বর্ষের ছাত্রী। তাঁর বাড়ি সন্দ্বীপের আজিমপুরে।