চট্টগ্রামে বাসের ধাক্কায় শ্রমিক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের পশ্চিম পটিয়ার কেইপিজেডে (চট্টগ্রামের কোরীয় রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা) বাসের ধাক্কায় আবদুল জব্বার (১৯) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক পঙ্কজ বড়ুয়া বলেন, বাসের ধাক্কায় গুরুতর আহত জব্বারকে হাসপাতালে নিয়ে এলে চিকিত্সক মৃত ঘোষণা করেন। জব্বার কেইপিজেডের একটি কারখানার শ্রমিক। কর্মস্থলে যাওয়ার সময় বাসের ধাক্কায় তাঁর মৃত্যু হয়।

আবদুল জব্বারের বাবার নাম মো. আবুল বশর। বাড়ি  রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা এলাকায়।