চট্টগ্রামে বাসের ধাক্কায় টেম্পো উল্টে শিশু নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের লালখান বাজারের ইস্পাহানি মোড় এলাকায় বাসের ধাক্কায় টেম্পো উল্টে ইমন (১০) নামের এক শিশু নিহত হয়েছে। আজ শনিবার দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইমনের বাবার নাম ওবায়দুর রহমান। ইমন লালখান বাজারের মতিঝরনা এলাকার আট নম্বর গলির মনসুর আলীর বাড়িতে পরিবারের সঙ্গে থাকত।
কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বলেন, ইস্পাহানি মোড়ের পুষ্পকলি নার্সারির সামনে একটি বাস পেছন থেকে একটি টেম্পোকে ধাক্কা দেয়। টেম্পোটি উল্টে গেলে ঘটনাস্থলে শিশুটি মারা যায়। তিনি জানান, নগরের পুরাতন স্টেশন এলাকা থেকে ওই বাস ও চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা করা হবে।