চট্টগ্রামে বাসের ধাক্কায় শ্রমিক নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের বন্দর থানার ৫ নম্বর জেটি গেট এলাকায় বাসের ধাক্কায় এক পোশাকশ্রমিক নিহত হয়েছেন। গতকাল বুধবার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিকের নাম নাজমুল হোসেন (২০)। তিনি ইপিজেডের একটি কারখানায় কাজ করতেন। পুলিশ জানায়, গতকাল সাইকেলযোগে কর্মস্থলে যাচ্ছিলেন নাজমুল। সকাল সোয়া সাতটার দিকে ৫ নম্বর জেটি গেট এলাকায় পৌঁছালে একটি বাস পেছন থেকে তাঁর সাইকেলকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় নাজমুলকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।