চট্টগ্রামে বিএনপির কার্যালয় ঘেরাও করেছে পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগর বিএনপির কার্যালয় গতকাল শুক্রবার রাতে ঘেরাও করে পুলিশ। জাতীয় শোক দিবসে বিএনপির চেয়ারপারসনের জন্মদিন পালন করতে যাতে না পারে, সে জন্য শুক্রবার রাতে পুলিশ সেটি ঘেরাও করে বলে জানা গেছে।
গতকাল রাত সাড়ে ১০টা থেকে নগরের নাসিমন ভবনের দলীয় কার্যালয়ে প্রায় ৩০ জন পুলিশের একটি দল যায়। তারা ভবনের বাইরে অবস্থান নিয়ে ভেতরে লোকজনের যাওয়া-আসার দিকে নজর রাখতে শুরু করে। এই ভবনেই নগর বিএনপির কার্যালয়। তবে ভবনে কোনো নেতা-কর্মী ছিলেন না বলে দলীয় সূত্রে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন জানান, শোক দিবসে যাতে জন্মদিনের অনুষ্ঠান পালন করতে না পারে সে জন্য পুলিশ ভবনটি পাহারায় রেখেছে।