চট্টগ্রামে বিএনপির দুই পক্ষের হাতাহাতি ফটোসাংবাদিক আহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সভায় গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়েছে। এ সময় ছবি তুলতে গিয়ে স্থানীয় দৈনিক আজাদী পত্রিকার ফটোসাংবাদিক সোহেল রানা আহত হন। তাঁর ক্যামেরাটিও ভেঙে দেওয়া হয়। জানা গেছে, পটিয়ার একজন বিএনপির নেতাকে উদ্দেশ করে কটূক্তি করার জের ধরে দুই পক্ষের মধ্যে এ ঘটনা ঘটে।তবে দলীয় সূত্র জানায়, দক্ষিণ জেলা বিএনপিতে ব্যবসায়ীদের অন্তর্ভুক্তি নিয়ে এ হাতাহাতির ঘটনা ঘটে।ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ প্রথম আলোকে বলেন, ঘটনাস্থলে গিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।