চট্টগ্রামে বিএনপির বিক্ষোভ সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল শনিবার বিক্ষোভ সমাবেশ করেছে চট্টগ্রাম মহানগর বিএনপি। নগরের নাসিমন ভবনে দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন মহানগর সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী।আমীর খসরু মাহমুদ তাঁর বক্তব্যে বলেন, সরকার মামলা, হামলা, সন্ত্রাসী কায়দায় বিরোধী দলকে দমানোর চেষ্টা করছে। কিন্তু তাদের এই অশুভ ষড়যন্ত্র কখনো সফল হবে না। তিনি দলীয় নেতা-কর্মীদের সরকারের দমন-পীড়নের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। মহানগর বিএনপির সহসভাপতি শামসুল আলমের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন আবু সুফিয়ান, মো. ভোলা মিয়া, এম এ আজিজ, মো. কাজী বেলাল, এস এম সাইফুল ইসলাম, জাকারিয়া সেলিম, শফিকুর রহমান প্রমুখ।