চট্টগ্রামে বিএনপির মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরজুড়ে বিক্ষিপ্তভাবে প্রায় ১৮ কিলোমিটার এলাকায় মানববন্ধন করেছে বিএনপি। গতকাল রোববার দুপুরে নগর বিএনপি উদ্যোগে ১০ থেকে ১৫ মিনিট স্থায়ী এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়। দ্রব্যমূল্যের উর্ধগতি, তীব্র লোডশেডিং, আইনজীবী ও সাংবাদিক নির্যাতন এবং ‘রাষ্ট্রীয় সন্ত্রাসের’ প্রতিবাদে স্থানীয়ভাবে এই কর্মসূচীর আয়োজন করা হয়। নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী, সাধারন সম্পাদক শাহাদাত হোসেনসহ অন্যান্য নেতারা দামপাড়ায় জমিয়তুল ফালাহ মসজিদের সামনে মানববন্ধনে অংশ নেন।