চট্টগ্রামে বিএনপির রোববারের হরতাল স্থগিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরে আগামী রোববারের সকাল-সন্ধ্যা হরতাল স্থগিত করেছে মহানগর বিএনপি।
আজ শুক্রবার সন্ধ্যায় নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী হরতাল স্থগিতের বিষয়টি নিশ্চিত করে প্রথম আলো ডটকমকে বলেন, পরীক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ে ভর্তি-ইচ্ছুকদের কথা বিবেচনা করে রোববারের হরতাল স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গত বুধবার সকালে কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি আবুল হাশেম বক্করকে নগরের এনায়েত বাজার মোড় থেকে গ্রেপ্তার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গ্রেপ্তারের প্রতিবাদে ওই দিনই মহানগর বিএনপির পক্ষ থেকে আমীর খসরু মাহমুদ চৌধুরী আগামী রোববার চট্টগ্রাম নগরে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেন।