চট্টগ্রামে বিএনপির ১১ জেলার প্রতিনিধি সভা আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বিএনপির তৃণমূল ইউনিয়ন প্রতিনিধি সভার ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা আজ মঙ্গলবার সকালে চট্টগ্রাম নগরের কিং অব চিটাগাং নামের একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হবে। এই সভায় দলের চট্টগ্রাম বিভাগের ১১টি সাংগঠনিক জেলার চার হাজার ৭০০ প্রতিনিধি উপস্থিত থাকবেন বলে দলীয় সূত্রে জানা গেছে। সাংগঠনিক জেলাগুলো হলো চট্টগ্রাম মহানগর ও উত্তর জেলা, রাঙামাটি, খাগড়াছড়ি, কুমিল্লা ও কুমিল্লা উত্তর জেলা, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া। দলীয় সূত্র জানায়, সভায় প্রধান অতিথি থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। সভাপতিত্ব করবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি আবুল কাশেম চৌধুরী। আজকের আলোচনা সভা উপলক্ষে গতকাল সোমবার বিকেলে নগরের এক রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে বক্তব্য দেন আজকের অনুষ্ঠানের প্রধান সমন্বয়ক বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।