চট্টগ্রামে বিএনপির ৬৪ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগর বিএনপির কার্যালয় নাসিমন ভবন এলাকায় গাড়ি ভাঙচুরের ঘটনায় চট্টগ্রাম বিএনপির ৬৪ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। গত সোমবার রাতে মামলা হওয়ার পর গতকাল মঙ্গলবার সকালে নগরের বহদ্দারহাট এলাকা থেকে নগর বিএনপির সহসভাপতি আবু সুফিয়ানকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের পর বিকেলে আবু সুফিয়ানকে চট্টগ্রামের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিমের আদালতে হাজির করা হয়। আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেপ্তারের প্রতিবাদে গত সোমবার রাতে নগর বিএনপির কার্যালয় নাসিমন ভবন এলাকায় নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এ সময় কাজীর দেউড়ি, লাভ লেইন ও সংলগ্ন এলাকায় পাঁচ-ছয়টি গাড়ি ভাঙচুর হয়। আহত হন পাঁচ পুলিশ সদস্য। পুলিশ সূত্র জানায়, এ ঘটনায় সোমবার রাতেই নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন, সহসভাপতি আবু সুফিয়ান, যুবদল নেতা আবুল হাশেমসহ ৬৪ জনকে আসামি করে দ্রুত বিচার আইনে থানায় মামলাটি করেন উপপরিদর্শক মোহাম্মদ শরীফ। এরপর মঙ্গলবার সকালে নগরের বহদ্দারহাট এলাকা থেকে আবু সুফিয়ানকে গ্রেপ্তার করে পাঁচলাইশ থানার পুলিশ।