চট্টগ্রামে বিকাশের সহযোগিতায় বিসাকের বই পড়া কর্মসূচি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিকাশের সহযোগিতায় বিশ্বসাহিত্য কেন্দ্রের (বিসাকে) বইপড়া কর্মসূচি গত মঙ্গলবার চট্টগ্রাম কলেজিয়েট স্কুলে উদ্বোধন করা হয়েছে। ষষ্ঠ থেকে দশম শ্রেণিতে অধ্যয়নরত ছাত্রছাত্রীরা এ কর্মসূচিতে অংশগ্রহণ করছে। বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা সভাপতি ও প্রধান নির্বাহী অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ এবং বিকাশের প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদীর যৌথভাবে কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন বিকাশের চিফ এক্সটার্নাল অ্যান্ড করপোরেট অ্যাফেয়ার্স অফিসার মেজর জেনারেল (অব.) শেখ মো. মনিরুল ইসলাম এবং বিশ্বসাহিত্য কেন্দ্র চট্টগ্রাম শাখার সংগঠক আলেক্স আলীম। বিজ্ঞপ্তি।