প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাঙামাটির কাউখালী উপজেলায় বড়ডলু পাড়ায় স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ করেছে কয়েকটি সংগঠন। বিক্ষোভকারীরা হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়েছে।গতকাল শুক্রবার হিল উইমেন ফেডারেশন, ইউপিডিএফ-সমর্থিত পার্বত্য চুক্তিবিরোধী পাহাড়ি ছাত্রসংগঠন পাহাড়ি ছাত্র পরিষদ ও গণতান্ত্রিক ছাত্র পরিষদ এক বিক্ষোভ সমাবেশ থেকে এ দাবি জানায়।সংগঠনের কর্মী ও সমর্থকেরা এ ঘটনার প্রতিবাদে গতকাল বিপণিবিতান (নিউ মার্কেট) মোড় থেকে মিছিল বের করে চট্টগ্রাম প্রেসক্লাব প্রাঙ্গণে সমবেত হন। সমাবেশে বক্তব্য দেন হিল উইমেন ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি কণিকা দেওয়ান। ২১ ডিসেম্বর রাঙামাটির কাউখালীতে অষ্টম শ্রেণীর ছাত্রী থুমাচিং মারমাকে ধর্ষণের পর খুন করা হয়। এক সপ্তাহ পার হলেও ধর্ষক ও হত্যাকারীদের গ্রেপ্তার করা হয়নি।