চট্টগ্রামে বিচারক পুলিশ সমন্বয় বৈঠক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম মহানগর হাকিম আদালতের বিচারকদের সঙ্গে নগর পুলিশের সমন্বয় বৈঠক হয়েছে। গত শনিবার মহানগর আদালতের সম্মেলনকক্ষে এ বৈঠক হয়েছে।
চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিম মশিউর রহমান চৌধুরী বিচারকসহ অন্য বিচারকেরা সমন্বয় বৈঠকে উপস্থিত ছিলেন।
মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) বনজ কুমার মজুমদারের নেতৃত্বে নগরের ১৬ থানার ওসিরা এ বৈঠকে অংশ নেন।
এ বিষয়ে অতিরিক্ত কমিশনার বনজ কুমার মজুমদার প্রথম আলোকে বলেন, পুলিশ মামলার তদন্ত করে, আদালত রায় দেন। বৈঠকে মামলার দুর্বলতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে। কোনো রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা হয়নি। বৈঠকটি প্রতি মাসে অনুষ্ঠিত হবে। এতে পুলিশ ও ম্যাজিস্ট্রেসির মধ্যে কাজের সমন্বয় থাকবে।