চট্টগ্রামে বিচারকের বিরুদ্ধে বাদীর মন্তব্য আদালতে হট্টগোল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিচারকের বিরুদ্ধে বাদীর এক মন্তব্য নিয়ে গতকাল বুধবার চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ আদালতে তুমুল হট্টগোল হয়েছে। বিচারক আকতার হোসেন একপর্যায়ে এজলাস থেকে নেমে খাসকামরায় চলে যান। আইনজীবীরা এ ঘটনাকে নজিরবিহীন বলে উল্লেখ করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি মামলার বাদী দিলরুবা আকতার চৌধুরী গত মঙ্গলবার বিচারক আকতার হোসেনের বিরুদ্ধে একটি মন্তব্য করেন। ওই দিন মামলার অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য ছিল। এই মন্তব্যের কারণে বিচারক অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে গতকাল বুধবার ধার্য করেন। আইনজীবীরা আরও জানান, গতকাল বিপুলসংখ্যক আইনজীবী আদালতে উপস্থিত হন। আসামিদেরও হাজির করা হয়। বাদী দিলরুবার মন্তব্যের জের ধরে গতকাল আদালতে হট্টগোল শুরু হয়। একপর্যায়ে আইনজীবী তারিক আহমদ এজলাস কক্ষে গিয়ে হট্টগোলের কারণ জানতে চাইলে বিচারক তাঁকে বেরিয়ে যেতে বলেন।