চট্টগ্রামে বিজিএমইএ ভবনে মাহবুব আলী মিলনায়তন উদ্বোধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে বিজিএমইএর নবনির্মিত আঞ্চলিক কার্যালয় ভবনে সংগঠনের প্রয়াত নেতা মাহবুব আলীর নামে নামকরণ করা মিলনায়তনের উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে মিলনায়তনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিজিএমইএর সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন।অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিজিএমইএর প্রথম সহসভাপতি নাসির উদ্দিন চৌধুরী, সাবেক প্রথম সহসভাপতি এরশাদ উল্লাহ ও খলিলুর রহমান, দৈনিক পূর্বকোণ সম্পাদক তসলিম উদ্দিন চৌধুরী, দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক, দ্য পিপলস ভিউর সম্পাদক ওসমান গনি মনসুর, বীর চট্টগ্রাম মঞ্চর সম্পাদক সৈয়দ উমর ফারুক বক্তব্য দেন।