চট্টগ্রামে বিজিবি মোতায়েন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে গতকাল মঙ্গলবার সকালে চট্টগ্রামে বিজিবি মোতায়েন করা হয়েছে।
বিজিবির দক্ষিণ-পূর্ব অঞ্চলের পরিচালক (অভিযান) লে. কর্নেল এ আর এম নাছির উদ্দিন একরাম গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, খাগড়াছড়ি ও বান্দরবানসহ বৃহত্তর চট্টগ্রামে অপ্রীতিকর ঘটনা এড়াতে ১৮ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। মঙ্গলবার সকাল ছয়টা থেকে বুধবার রাত পর্যন্ত তারা মোতায়েন থাকবে। ৫ জানুয়ারি ঘিরে আওয়ামী লীগ ও বিএনপির সমাবেশ এবং মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতের নেতা মতিউর রহমান নিজামীর আপিলের রায় ঘোষণাকে কেন্দ্র করে বাড়তি সতর্কতা হিসেবে বিজিবি মোতায়েন করা হয়।