চট্টগ্রামে বিজয় দিবসের শোভাযাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিজয় দিবস উপলক্ষে চট্টগ্রামে বিএনপি ও মুক্তিযুদ্ধের বিজয় মেলা কর্তৃপক্ষ আলাদাভাবে নগরে শোভাযাত্রা বের করে। গতকাল শুক্রবার বিকেলে শোভাযাত্রা দুটি নগরের বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ মোড় প্রদক্ষিণ করে।চট্টগ্রাম নগর বিএনপির উদ্যোগে একটি শোভাযাত্রা বের হয়। নগর সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী এর নেতৃত্ব দেন। সংগঠনের নাছিমন ভবন থেকে শোভাযাত্রাটি বের হয়ে কাজীর দেউড়ি, আসকারদিঘির পাড়, জামাল খান সড়কসহ কয়েকটি এলাকা ঘুরে পুনরায় দলীয় কার্যালয়ে শেষ হয়।