চট্টগ্রামে বিজয় মেলার উদ্বোধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের এম এ আজিজ স্টেডিয়ামসংলগ্ন সড়কদ্বীপে বিজয় শিখা প্রজ্বালন করে গতকাল মঙ্গলবার বিকেলে মুক্তিযুদ্ধের বিজয় মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাবেক মেয়র ও বিজয় মেলা পরিষদের চেয়ারম্যান এ বি এম মহিউদ্দিন চৌধুরী।
আইনজীবী ইফতেখার সাইমুম চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের ভাইস চেয়ারম্যান আবুল মনসুর, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন, জাসদ মহানগর সাধারণ সম্পাদক জসীম উদ্দিন, ওয়ার্কার্স পার্টির জেলা সম্পাদক আবু হানিফ, মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদের কো-চেয়ারম্যান বদিউল আলম প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে এ বি এম মহিউদ্দিন চৌধুরী বলেন, অনেক রক্তচক্ষু আর ষড়যন্ত্রকে উপেক্ষা করে যুদ্ধাপরাধীদের বিচার কার্যকরের দ্বারপ্রান্তে পৌঁছেছে।