চট্টগ্রামে বিজয় মেলার উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় মাসব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলার আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে।
এর আগে বিকেলে নগরের আউটার স্টেডিয়ামে পণ্য মেলার উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদের কো-চেয়ারম্যান বদিউল আলম। বক্তব্য দেন মুক্তিযুদ্ধের বিজয় মেলার সদস্যরা।
এদিকে মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদের চেয়ারম্যান এ বি এম মহিউদ্দিন চৌধুরী এক শুভেচ্ছা বার্তায় বলেছেন, ‘কঠিনকে জয় করে এই স্বাধীনতা ছিনিয়ে এনেছি আমরা। স্বাধীনতা রক্ষার জন্য আরও কঠিন দায়িত্ব পালনে আমাদের সন্তানদের উদ্বুদ্ধ করতে হবে। এটা আমাদের আদর্শিক দায়িত্ব। জঙ্গিবাদ ও সাম্প্রদায়িক সন্ত্রাস রুখতে হবে।’