চট্টগ্রামে বিজয়ের বইমেলা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের সানম্যার স্প্রিং গার্ডেনে গতকাল মঙ্গলবার থেকে ‘বিজয়ের বইমেলা’ শিরোনামে তিন দিনব্যাপী মেলা শুরু হয়েছে। বিজয়ের চার দশক পূর্তি উপলক্ষে প্রকাশনা সংস্থা প্রথমা প্রকাশন ও গ্রন্থনিলয় চট্টগ্রামে এই বইমেলার আয়োজন করেছে।মেলার উদ্বোধন করেন বিজ্ঞানী অধ্যাপক ইমেরিটাস জামাল নজরুল ইসলাম। তিনি বলেন, বইয়ের দাম এখন মধ্যবিত্তের নাগালের বাইরে। তাই প্রকাশনা সংস্থাগুলোর বইয়ের দাম কমানোর দিকে মনোযোগী হওয়া দরকার। তিনি তরুণদের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাসভিত্তিক বই পড়ার প্রতি মনোযোগী হওয়ার আহ্বান জানান।এ সময় অন্যান্যের মধ্যে কবি ও সাংবাদিক আবুল মোমেন, কবি বিশ্বজিৎ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। প্রতিদিন বেলা ১১টা থেকে রাত আটটা পর্যন্ত মেলা খোলা থাকবে।