চট্টগ্রামে বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের অলঙ্কার এলাকার আলিফ কলোনি থেকে বিদেশি পিস্তলসহ মো. সুমন (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত শনিবার রাত দেড়টার দিকে পাহাড়তলী থানা পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।
পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজিজুর রহমান মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান চালিয়ে সুমনকে গ্রেপ্তার করি। তাঁর কাছ থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।