চট্টগ্রামে বিদেশি মুদ্রাসহ গ্রেপ্তার ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার গনি বেকারি মোড় এলাকা থেকে কাতার ও সৌদি আরবের মুদ্রাসহ একজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। গতকাল রোববার ভোরে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম মোহাম্মদ হানিফ (৩৩)। তিনি চট্টগ্রামের সাতকানিয়া থানার চমদরপাড়া এলাকার হেফাজত রহমানের ছেলে। তাঁর কাছ থেকে কাতারের ৫০০ রিয়ালের ১২টি ও সৌদি আরবের ৫০০ রিয়ালের ৪৮টি নোট উদ্ধার করা হয়।