চট্টগ্রামে বিদ্যালয়ে যাওয়ার পর বাসায় ফেরেনি ছাত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে নাসিরাবাদ সরকারি উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণীর এক ছাত্র গতকাল রোববার বিদ্যালয় থেকে আর বাসায় ফেরেনি। তার নাম মো. তাউস খান (১৩)। এ ঘটনায় গতকাল রোববার রাতে চান্দগাঁও থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।ওই ছাত্রের মা জোয়াইরিয়া বেগম জানান, সকাল সাতটায় বিদ্যালয়ের উদ্দেশে তাউস বাসা থেকে বের হয়। বিদ্যালয় ছুটি হলে ২ নম্বর গেট এলাকার আমিন নামে এক শিক্ষকের কোচিংয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু সে কোচিংয়ে যায়নি। এ ব্যাপারে চান্দগাঁও থানায় একটি জিডি করা হয়েছে।