চট্টগ্রামে বিদ্যালয়ের দেয়াল চাপায় এক শ্রমিকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নগরের বন্দর থানা এলাকার একটি বিদ্যালয়ের দেয়ালধসে এক নির্মাণশ্রমিক মারা গেছেন। এ ঘটনায় অন্য একজন নির্মাণশ্রমিক আহত হয়েছেন। গতকাল রোববার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিকের নাম মোহাম্মদ জলিল (৪৫)। তিনি বাগেরহাটের রামপাল থানার চিরকল এলাকার আবদুল মালেকের ছেলে। দুর্ঘটনায় আহত শ্রমিকের নাম মো. মানিক। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল সকালে মধ্যম হালিশহরের বেগমজান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সীমানাপ্রাচীর ধসে পড়ে। এ সময় দুই নির্মাণশ্রমিক সেখানে কাজ করছিলেন।