চট্টগ্রামে বিদ্যুতের এক টন তার উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কালুরঘাট শিল্প এলাকার একটি মেটালের গুদাম থেকে এক হাজার ৮০০ মিটার বৈদ্যুতিক তার উদ্ধার করেছে। এ সময় বিদ্যুতের তার চুরির অভিযোগে গুদামের মালিকসহ চারজনকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার রাতে পুলিশ এ অভিযান চালায়।গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন চুন্নু মিয়া, আবুল কাশেম, মোহাম্মদ জসিম ও মো. ইয়াকুব। উদ্ধার করা তারের ওজন প্রায় এক টন।ডিবি পুলিশ জানায়, গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার আবদুল্লাহ আল মাহমুদের নেতৃত্বে তার উদ্ধারের অভিযান চালানো হয়। অভিযান শেষে গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ মহসিন বাদী হয়ে চান্দগাঁও থানায় একটি মামলা করেন।