চট্টগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খাগড়াছড়িতে সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ইউএসটিসি) গতকাল শুক্রবার নির্মাণকাজ চলাকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শ্রমিক মারা গেছেন। নিহত শ্রমিকের নাম মো. মিলন (২২)। তাঁর বাড়ি গাইবান্ধায়। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) জহিরুল আলম জানান, সকালে নির্মাণকাজ করার সময় মিলন বিদ্যুত্স্পৃষ্ট হন। পরে দ্রুত হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এদিকে খাগড়াছড়ির মানিকছড়িতে শুক্রবার সকালে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে জাহানারা বেগম (৪৫) নামের এক মহিলা গুরুতর আহত হন। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।