চট্টগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজন মারা গেছেন। গতকাল শনিবার দুপুরে সদরঘাট এবং আকবরশাহ থানা এলাকায় পৃথক এই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন তাপস চক্রবর্তী (২৮) ও শাকিল (১৯)।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ সূত্রে জানা গেছে, সদরঘাট এলাকার আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের একটি সঞ্চালন লাইনের কাজ করার সময় তাপস বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাঁকে চমেক হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চমেক পুলিশ ফাঁড়ি সূত্র জানায়, শাকিল আকবরশাহ থানা এলাকার ওয়ার্কশপে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন। হাসপাতালে আনা হলে চিকিৎসক তাঁকেও মৃত ঘোষণা করেন।