চট্টগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন নারিকেলতলা ও খুলশী থানাধীন ইস্পাহানি গেট এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার ও আগের দিন বৃহস্পতিবার রাতে পৃথক এই দুর্ঘটনা ঘটে। নারিকেলতলায় নিহত ব্যক্তির নাম রঞ্জিত দাশ (৪০)। সূত্র জানায়, দুপুরে দোকান বন্ধ করার সময় রঞ্জিত বিদ্যুৎস্পৃষ্ট হন। এরপর তাঁকে প্রথমে স্থানীয় নেভি হাসপাতালে ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।ইস্পাহানি গেট এলাকায় মারা যাওয়া ব্যক্তির নাম সৈয়দ আহম্মদ। তিনি ওই এলাকার আবু তাহেরের ছেলে।