চট্টগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণশ্রমিকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের কর্ণফুলী থানার চরলক্ষ্যা এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। আজ রোববার সকাল সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া ব্যক্তির নাম মনির আহমেদ (৪৭)। তাঁর বাড়ি চরলক্ষ্যা এলাকায়। ঘটনার সময় একটি নির্মাণাধীন ভবনে কাজ করছিলেন তিনি।

স্থানীয় সূত্র জানায়, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হলে মনিরকে উদ্ধার করে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

হাসপাতাল সূত্র জানায়, হাসপাতালে আনার পর তাঁকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।