চট্টগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণশ্রমিকের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে পাঁচলাইশ থানাধীন হালিমা মুন্সিপুকুর উত্তর পাড় এলাকায় একটি ভবনে কাজ করার সময় এই দুর্ঘটনা ঘটে। নিহত নির্মাণশ্রমিকের নাম সেলিম মিয়া (৫০)। তিনি নোয়াখালীর কোম্পানীগঞ্জ থানাধীন চরণ্ডল গ্রামের মৃত আবু কালামের ছেলে। একটি রিয়েল এস্টেট কোম্পানির নির্মাণাধীন ভবনে শ্রমিকের কাজ করতেন সেলিম। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (এসআই) জহিরুল ইসলাম জানান, গতকাল মঙ্গলবার দুপুরে অসাবধানতাবশত বিদ্যুতের তারে আটকে থাকা লোহার রড সরাতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।