চট্টগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের খুলশী থানার নাসিরাবাদ এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার ভোরের দিকে এ ঘটনা ঘটে। নিহত যুবক মো. সোহাগ (১৮) আগ্রাবাদ ছোটপুল এলাকার বাসিন্দা মো. ইসমাইলের ছেলে বলে জানা গেছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির কনস্টেবল শাহাদাৎ হোসেন প্রথম আলোকে জানান, গতকাল ভোরের দিকে খুলশী এলাকার এমইএস কলেজের সামনে ব্যানার লাগানোর সময় বিদ্যুতের তারে সোহাগ জড়িয়ে পড়েন। বিদ্যুৎপৃষ্ট হয়ে তিনি গুরুতর আহত হন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।