চট্টগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রেস্তোরাঁ মালিকের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের বহদ্দারহাট এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ মনসুর (৩০) নামের এক রেস্তোরাঁ মালিকের মৃত্যু হয়েছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক আবদুল হামিদ প্রথম আলোকে বলেন, গত সোমবার রাত সাড়ে ১২টার দিকে রেস্তোরাঁর শাটার বন্ধ করার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন মনসুর। হাসপাতালে আনার পথে তাঁর মৃত্যু হয়।
মনসুরের বাড়ি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার গড়দুয়ারা ইউনিয়নে। তিনি বহদ্দারহাটের সাতকানিয়া হোটেলের মালিক ছিলেন।