চট্টগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার মুরাদপুর এলাকায় গত মঙ্গলবার বিকেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লিজা (৬) নামে এক শিশু মারা গেছে। ওই ঘটনায় ইসমাইল নামে আরেক শিশু আহত হয়। সে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) জহিরুল আলম জানান, মুরাদপুরের বাসার পাশের একটি ভবনের তারে জড়িয়ে লিজা ও ইসমাইল বিদ্যুৎস্পৃষ্ট হয়। গুরুতর আহতাবস্থায় দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক লিজাকে মৃত ঘোষণা করেন। লিজার বাবার নাম খলিলুর রহমান।