চট্টগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম সিটি করপোরেশনের পশ্চিম মাদারবাড়ি ওয়ার্ড কার্যালয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শ্রমিক মারা গেছেন। গতকাল বুধবার দুপুরে ভবনে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিকের নাম জানা যায়নি। জানা গেছে, কার্যালয়ে দুপুরে বিদ্যুতের কাজ করার সময় ওই ব্যক্তি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।