চট্টগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নগরের চান্দগাঁও থানাধীন বিসিক শিল্প এলাকায় নির্মাণাধীন একটি ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজন শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। মৃত শ্রমিকের নাম আলাউদ্দিন (২৫)। তিনি ভোলার লালমোহন থানার কাজীবাড়ি এলাকার মৃত মো. হাফিজের ছেলে। আলাউদ্দিন নগরের চান্দগাঁওয়ের বরিশাল বাজার এলাকার বক্কর কলোনির অস্থায়ী বাসিন্দা।