চট্টগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরে বহদ্দারহাট এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।নিহত নির্মাণশ্রমিকের নাম মো. রতন (২০)। তিনি ময়মনসিংহের পূর্বধলা ধানাধীন ধলা যাত্রাবাড়ী গ্রামের মো. সামেদ আলীর ছেলে।চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির কর্তব্যরত উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম জানান, বহদ্দারহাট এলাকায় দিগন্ত লিভিং কনস্ট্রাকশন লিমিটেড নামে একটি ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন রতন। পরে তাঁকে হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।