চট্টগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হোটেল মালিকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের বহদ্দারহাট এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ মনসুর (৩০) নামের এক হোটেল মালিকের মৃত্যু হয়েছে। গত সোমবার রাত সাড়ে ১২টার দিকে হোটেলের শাটার বন্ধ করার সময় এ দুর্ঘটনা ঘটে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক আবদুল হামিদ প্রথম আলোকে জানান, গত সোমবার রাতে হোটেলের শাটার বন্ধ করার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন মনসুর। হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। তিনি বহদ্দারহাটের সাতকানিয়া হোটেলের মালিক।
মনুসর চট্টগ্রামের হাটহাজারী উপজেলার গড়দুয়ারা ইউনিয়নের আবুল খায়েরের ছেলে।