চট্টগ্রামে বিনা মূল্যে রবির স্বাস্থ্যসেবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে দুস্থ নারীদের জন্য বিনা মূল্যে স্বাস্থ্যসেবা কর্মসূচির আয়োজন করেছে মোবাইল ফোন অপারেটর প্রতিষ্ঠান রবি। গতকাল শনিবার নগরের পাহাড়তলী কলেজে ‘সুস্থ নারী, সুস্থ পরিবার’ শীর্ষক দিনব্যাপী এই কার্যক্রম অনুষ্ঠিত হয়।বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান মেরি স্টোপসের সহযোগিতায় আয়োজিত এই কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন এফপিসিএসটি/কিউএটি চট্টগ্রাম অঞ্চলের অ্যাডিশনাল ডিরেক্টর কন্ট্রাসেপশন মোহাম্মদ শরীফ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা বিভাগের চট্টগ্রাম শাখার উপপরিচালক এম এম এরশাদ, পাহাড়তলী ১৩ নম্বর ওয়ার্ডের কমিশনার মাহফুজুল আলম ও নারী ওয়ার্ড কমিশনার আরজু শাহাবুদ্দীন। রবির পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের জনসংযোগ বিভাগের প্রধান মহিউদ্দিন এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা। কর্মসূচিতে প্রায় এক হাজার নারী ও শিশু উপস্থিত ছিল।রবির কর্মকর্তারা জানান, ঢাকা, রংপুর ও বরিশালে ইতিমধ্যে এ ধরনের কর্মসূচি পালিত হয়েছে। সারা দেশে তাঁরা এই কর্মসূচি চালাবেন। এই কর্মসূচিতে সেবা গ্রহণকারীরা বিশেষ সেবা কার্ড পাওয়ার জন্য নাম নিবন্ধন করান। ভবিষ্যতে মেরি স্টোপস থেকে স্বাস্থ্যসেবা গ্রহণের সময় এই কার্ডধারীরা বিশেষ ছাড় পাবেন। বিজ্ঞপ্তি।