চট্টগ্রামে বিনোদন কেন্দ্রগুলোতে ভিড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঈদের ছুটিতে চট্টগ্রাম নগরের বিনোদনকেন্দ্রগুলোতে ছিল উপচে পড়া ভিড়। বাদ যায়নি পথের ধারের সার্কাস দেখা​র আনন্দও। নগরের দক্ষিণ কাট্টলী এলাকায় সাগরসৈকতে সার্কাস দেখতে ​ভিড় জমায় মানুষ। গত শনিবার বিকেলে তোলা ছবি l জুয়েল শীল

ঈদের ছুটির তিন দিনে চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্রসৈকত, শিশুপার্ক, চিড়িয়াখানাসহ বিভিন্ন বিনোদনকেন্দ্রে পরিবারের বড় সদস্যদের সঙ্গে শিশু-কিশোরদের ঢল নামে। ঈদের দিন শুক্রবার বিকেল থেকে রাত পর্যন্ত প্রতিটি বিনোদনকেন্দ্রে ছিল উপচে পড়া ভিড়। পরদিন শনিবার বিকেলে পতেঙ্গা সমুদ্রসৈকতে প্রচণ্ড ভিড় ছিল।

খাগড়াছড়ির পর্যটন স্পটগুলোতেও ছিল ভিড়। ছবিটি হর্টিকালচার পার্কের ঝুলন্ত সেতু থেকে তোলা l প্রথম আলো
খাগড়াছড়ির পর্যটন স্পটগুলোতেও ছিল ভিড়। ছবিটি হর্টিকালচার পার্কের ঝুলন্ত সেতু থেকে তোলা l প্রথম আলো

ঈদের তিন দিনের সরকারি ছুটি শেষে গতকাল রোববারও পতেঙ্গা সৈকতে হাজারো মানুষ পরিবার নিয়ে ঘুরে বেড়াতে যায়। নগরের কাজীর দেউড়ির বাসিন্দা ফরিদ উদ্দিন বলেন, ‘ঈদের ছুটি ছাড়া পরিবারের সবাইকে নিয়ে বেড়ানোর সুযোগ পাওয়া যায় না। আজ (রোববার) সবাইকে নিয়ে পতেঙ্গা এলাম। আগের দিন ফয়’স লেক গিয়েছিলাম।’
শনিবার বিকেলে ও সন্ধ্যায় সমুদ্রসৈকত থেকে ফেরার সময় অনেকেই গাড়ি না পাওয়ায় ভোগান্তিতে পড়েন। ঈদের ছুটিতে নগরে যানবাহন চলাচল এমনিতেই কমে যায়। তার ওপর এক জায়গায় এত মানুষের সমাগমের কারণে সিএনজিচালিত অটোরিকশা চালকেরা ইচ্ছেমতো ভাড়া হাঁকেন। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বেড়াতে আসা লোকজন।

পর্যটকদের মুগ্ধ করেছে খাগড়াছড়ির দীঘিনালার হাজাছড়া ঝরনার সৌন্দর্য l ছবি: প্রথম আলো
পর্যটকদের মুগ্ধ করেছে খাগড়াছড়ির দীঘিনালার হাজাছড়া ঝরনার সৌন্দর্য l ছবি: প্রথম আলো

পতেঙ্গা ছাড়াও গতকাল নগরের ফয়’স লেকের কনকর্ড এমিউজমেন্ট পার্ক, সিওয়ার্ল্ড, চিড়িয়াখানা, আগ্রাবাদ শিশুপার্ক ও কাজীর দেউড়ির শিশুপার্কের বিভিন্ন রাইডে চড়ার জন্য শিশু-কিশোর ও তরুণ-তরুণীর ছিল দীর্ঘ লাইন।
কনকর্ড এমিউজমেন্ট পার্কের উপব্যবস্থাপক বিশ্বজিৎ ঘোষ বলেন, ঈদ উপলক্ষে পার্ক কর্তৃপক্ষ ম্যাজিক শো ও  দর্শকদের জন্য বিশেষ উপহারের আয়োজন করেছে।